সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

ওবায়দুল কাদেরের হাতে টাঙ্গাইলের এমপি লাঞ্ছিত

 

 

টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ রাত ৯ টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে লাঞ্ছিত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ নাটোর থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যমুনা রিসোর্টে রাতের খাবারের জন্য বিরতি নেন। এসময় তার রাতের খাওয়ার আয়োজন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। কিন্তু হাসান ইমাম খান সোহেল হাজারী তাৎক্ষনিকভাবে উপস্থিত না থাকায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষুব্ধ হয়ে রাতের খাবার না খেয়েই চলে যাওয়ার প্রস্তুতি নেন।

এসময় টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন ওবায়দুল কাদেরকে খাওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় ছানেয়ার কাদেরকে বলেন, হাসান ইমাম খান সোহেল হাজারী রাস্তায় আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন।

ছানোয়ার একথা বলার সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও অন্যান্য নেতাকর্মীদেরও গালমন্দ করেন। এসময় নেতাকর্মীরা হতভম্ভ হয়ে যান। পরে তিনি রিসোর্ট ত্যাগ করার আগে এমপি ছানোয়ার হোসেনের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওবায়দুল কাদের ভাই আমাদের অভিভাবক। তিনি আমাদের শাসন করেন আবার আদরও করেন। এটি ছিল একটি অনাকাঙ্খিত ঘটনা।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…