সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মির্জা ফখরুল বলেন, বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দিলে পরিণতি ভালো হবে না। খালেদা জিয়ার কিছু হলে এর সমস্ত দায় দায়িত্ব সরকার নিতে হবে। সরকার হীন উদ্দেশ্যে আইনের দোহাই দিয়ে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঞ্চিত করছে এবং এভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার দোহাই দিয়ে বলছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার সুযোগ আইনে নেই। যদিও সিনিয়র আইনজীবীরা গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেছেন সরকার চাইলে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আইনে কোনো বাধা নেই।’

খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, যে ভাষায় তিনি গতকাল কথা বলেছেন, এর নিন্দা জানানোর ভাষা নেই। প্রধানমন্ত্রীর কথায় প্রমাণ হয়, দেশে তিনি যা চান, তাই হয়।

খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তে বিএনপি আগামী নির্বাচনে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, পরিষ্কার কথা, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শর্ত বা আপসের প্রশ্নই আসে না। ‘তার (খালেদা জিয়া) পরিবার থেকে তো পরিষ্কারভাবে বলে দিয়েছে তিনি কোনো শর্তসাপেক্ষে দেশের বাইরে যাবেন না।’

 

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…