সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে বাবা খুন হলেন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজগঞ্জের কাজিপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আবু সাইদ (৪৫)নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। দুপুরে উপজেলার পাটগ্রাম এলাকায় হামলার শিকার হন তিনি। পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২৮)কে গ্রেপ্তার করেছে।

তিনি কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমিনুলের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা একরামুল হক। একরামুল হক জানিয়েছেন, তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (সদ্য সাবেক) থাকা অবস্থায় আমিনুলদের কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই পৌর কমিটি এখনো বলবৎ আছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুনকে ছাত্রলীগ নেতা আমিনুল প্রায়ই উত্ত্যক্ত করতেন। সম্প্রতি সোনিয়ার বাবা আবু সাইদ বিষয়টি আমিনুলের বাবা-মাকে জানান। এতে আমিনুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। বুধবার দুপুরের দিকে সোনিয়া কলেজ থেকে বাড়ি ফিরবার পথে আমিনুল ও তার সঙ্গীরা তার পথরোধ করে উত্যক্ত করতে থাকে। খবর পেয়ে পিতা আবু সাইদ ঘটনাস্থলে পৌঁছালে আমিনুল ও তাঁর সহযোগীরা তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যান।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পরপরই স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সোনিয়ার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, সেখানেই রাতে আবু সাইদের মৃত্যু হয়।

ওসি জানান, এই ঘটনায় আমিনুলসহ কয়েকজনকে আসামি করে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হয়েছে। কাজিপুর থানা-পুলিশ পাটগ্রাম বাজার থেকে আমিনুলকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…