সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুর জেলা মোটর পরিবহণ ইউনিয়নের মে দিবস পালন

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের সুইহারীস্থ জেলা মোটর শ্রমিক ইউনিয়নে পালিত হলো মহান মে দিবস। আজ ১লা মে সোমবার সকাল ৯ ঘটিকায় জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী, মালদহপট্টী, মুন্সীপাড়া হয়ে লিলি মোড়, কোতয়ালী থানা দিয়ে আবার যথা স্থানে এসে শেষ হয়। এরপর সকাল ১১ টায় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব ইকবালুর রহিম এমপি সভায় উপস্থিত হলে দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক শেখ বাদশা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এমপি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের উন্নয়ন এবং স্বার্থে সবকিছু করে যাচ্ছে যা বিগত সরকার করতে পারেনি।বক্তৃতা শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা ইউনিয়ন কর্তৃক নির্ধারিত এবং তালিকাভূক্ত ৬৪ শ্রমিকের পরিবারকে নগদ এককালীন ৩০ হাজার টাকা করে বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ হামিদুল আলম, আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ ফজলে রাব্বীসহ দিনাজপুর জেলার সকল মোটর পরিবহণ শ্রমিকগণ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা; কার্যকারী সভাপতি, রংপুর বিভাগীয় কমিটি রংপুর এবং দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এম, রফিক।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…