সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মোবাইলে প্রেম অতঃপর প্রেমিক প্রেমিকা উধাও

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডোমারে তিনমাস মোবাইলে প্রেম করে নাবালক প্রেমিক প্রেমিকা উধাও হয়েছে।

ঘটনাটি ঘটেছে ডোমারের জোড়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়াডে'র পূব' জোড়াবাড়ী গ্রামে।

সরেজমিনে জানা যায় -উক্ত গ্রামের অটো চালক আজহারুল ইসলাম রাজা এর একমাত্র ছেলে লিমন(১৭)এর সাথে একই গ্রামের দিন মজুর সাইদার রহমানের তৃতীয় কন্যা লিপা(১৪)এর তিন মাস আগে মোবাইলে অবৈধ প্রেমের সম্পক' গড়ে ওঠে। ৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় লিপাকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বামুনিয়া বারবিশা ইউনিয়নের লালবাজার এলাকার লোকজন সন্দেহবশত আটক করে এবং ৫নং ওয়াডে'র ইউ.পি সদস্য স্বপন মিন্ঞার কাছে হস্তান্তর করা হয়।উভয়ে নাবালক হওয়ায় কেউ বিয়ে দিতে সাহস করে নি।মুচলেকা দিয়ে লিপির অভিভাবক লিপিকে বাড়িতে নিয়ে গেলেও লিমনের অভিভাবক না আসায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তির পরামশে' থানায় হস্তান্তর করার সিদ্ধান্ত করা হয়।রাত ৩টায় প্রেমিকের চাচা অভিভাবক হিসেবে লিমনকে  নিতে আসলেও মুচলেকা দিতে রাজি না হওয়ায় ভোরের দিকে ছেলেকে বামুনিয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়।

পরের দিন(৫অক্টোবর)সকাল ৮ ঘটিকায় লিমন স্বইচ্ছায় প্রেমিকা লিপির বাড়িতে অবস্থান নেয়।
এমতাবস্থায় আনুমানিক রাত ২টার সময় প্রেমিক প্রেমিকা উভয়ে উধাও হয়ে যায়।
জোড়াবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি সদস্য জানান, বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়েছি।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…