সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। তবে অন্য দুই জনের নাম জানা যায়নি।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবিএম মোশাররফ হোসেনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত,কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে ১৫-২০ জনের নাম উল্লেখ করে মোট ৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…