সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় সদর উপজেলায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহটি সদর উপজেলার মিঠাপুকুর এলাকার গিয়াস উদ্দীনের ছেলে অরিদ্রর (২৮)। মঙ্গলবার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ মে) রাতে খাওয়া শেষে অরিদ্র তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে চলে যান। পরদিন সকালে তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। ছেলে ঘুমিয়ে আছে ভেবে বাবা-মা নিজের কাজে চলে যান। ঘুম থেকে না উঠায় দুপুরে ছেলেকে আবারও ডাকাডাকি করেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অরিদ্রর ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

উদ্ধার কাজে অংশ নেয়া সদর থানার উপ পরিদর্শক সাগর সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…