সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

যুবলীগ সভাপতি ফারুকের দেশত্যাগ বন্ধে বাংলাবান্ধা ইমিগ্রেশনে সতর্কতা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যাতে দেশত্যাগ করতে না পারেন, সেই জন্য বাংলাবান্ধা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় সতর্কতার বিষয়টি বাংলাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

দেশে ক্যাসিনো জুয়া এবং দুর্নীতিবিরোধী অভিযান চলমান রয়েছে। এতে যুবলীগের প্রভাবশালী কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে ওমর ফারুক চৌধুরীর বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব তলব করেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা এসেছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও ঢাকায় ক্যাসিনো জুয়ায় জড়িতে নেপালের নাগরিকরা যাতে দেশত্যাগ করতে না পারেন, তার জন্য বিশেষভাবে সতর্ক রয়েছি আমরা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…