সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ধর্ম

যেভাবে মসজিদ হলো মুম্বাইয়ের একটি কুখ্যাত সিনেমা হল

 

গত শতাব্দীর শুরুতে নির্মিত মুম্বাইয়ের আলেক্সজান্দ্রা সিনেমা হলটিতে এক সময় প্রদর্শিত হতো হলিউডের চলচ্চিত্র। তবে চলতি শাতব্দীর শুরুতে এটি বদলে যেতে শুরু করে। তখন এখানে দেখানো হতো প্রাপ্তবয়স্কদের সিনেমা। অবস্থা এতোটাই খারাপ ছিল যে ‘নোংরা পোস্টারের’ ভয়ে সন্তানদের নিয়ে ওই সিনেমা হলের সামনে দিয়ে যেতে সঙ্কোচ বোধ করতেন অভিভাবকরা। এরপর তিন বছরে বদলে যায় দৃশ্যপট। সিনেমা হলটি একটি মসজিদ কাম ইসলামিক সেন্টারে রূপান্তর হয়। আজ সেই ভবনের ডলবি ডিজিটাল স্পিকার থেকে আর আইটেম গানের কানফাটা শব্দ আসে না। সেখানে এখন আজানের সুমধুর আহ্বান ধ্বনিত হয়, আহ্বান জানানো হয় নামাজের। এখানে এখন প্রতিদিন পাঁচবার মসজিদের ইমাম সাহেব পবিত্র কোরবানের বাণী তেলাওয়াত করেন। কীভাবে সম্ভব হলো এটা? ২০১১ সালে শুরু হয় এই রূপান্তর। তখন ১৫,০০০ বর্গফুটের বিশাল এই সম্পত্তি কয়েক কোটি টাকায় কিনে নেন মুম্বাই ভিত্তিক রিয়েল এস্টেট ব্যবসায়ী রফিক দুদওয়ালা। এরপর তিনি এটি দান করেন দ্বীনিয়াত নামের একটি ইসলামিক এনজিওকে। উর্দু ও আরবি ভাষায় বই প্রকাশ করে ভারতবর্ষজুড়ে বিক্রি করে এই সংস্থাটি। ভারতীয় সিনেমা তৈরির প্রথম দিকে ১৯২১ সালে আলেক্সজান্দ্রা সিনেমা চালু করেছিলেন অভিনেত্রী আর্দেশি ইরানি এবং চলচ্চিত্র ম্যাগনেট আবদুল আলী ইউসুফ আলী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আরও পড়ুন

ধর্ম

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস; এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৪শেডিসেম্বর শুক্রবার ওয়াশপুরে লিডো পিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিত…

ধর্ম

কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন পূজা মন্দির ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সা…

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…