সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক কারাগারে

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় একটি কওমি মাদ্রাসার এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মো. শহিদুল ইসলাম (৪৮) নামের এক শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, রোববার রাতে নির্যাতনে শিকার ওই ছাত্রের বাবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ভাউলাগঞ্জ এলাকার ওই কওমি মাদ্রাসা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষ শহিদুল ইসলাম নীলফামারী জেলার সদর উপজেলার গোড়গ্রাম এলাকার নছিমদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় নুরুল আলম জামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরেই ছাত্রদের যৌন হয়রানি করে আসছে।
গত ১৫ নভেম্বর ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন শিক্ষক শহিদুল ইসলাম।
 এ ঘটনায় ২৪ ডিসেম্বর সন্ধায় ক্ষুব্ধ মাদ্রাসার ছাত্র, অভিভাবক ও স্থানীয়রা ওই মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে তারা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতে পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নির্যাতিত ছাত্রের বাবার মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…