সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রতিটি গ্রামে গ্রামে কুটির শিল্প গড়ে তোলা হবে: ভূমি মন্ত্রী

আটঘরিয়া, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশে বিদ্যুতের ঘাটতি নেই। জননেত্রী শেখ হাসিনার সরকার এবার প্রতিটি গ্রামে গ্রামে কুটির শিল্প গড়ে তুলবে। বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকাকে জয়ী করে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার দলকে আবারো জয়ী করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা চেয়েছেন ভূমি মন্ত্রী।
আজ সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়নমূলক কাজের বিবৃতি দিতে গিয়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন।
চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে চাঁদভা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, মাঝপাড়া ইউপি চেয়ারম্যান এম.এ. গফুর, পাবনা জেলা আওয়ামী লীগের নেতা সাংবাদিক এম.এ. মতিন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সাকিবুর রহমান শরীফ কনক প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে যেন হয় সকলকেই সেদিকটি বিবেচনা করতে হবে। বিশ্ব মানবতার মা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অগ্রগতির যে কর্মযজ্ঞ চলছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মন্ত্রী সকলের সহযোগিতা চান। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সাথে, দায়িত্বশীলতার সঙ্গে তাঁর নিরঙ্কুশ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দিয়ে এদেশের মাটি ও মানুষকে ভালোবাসা দিয়ে একজন বিশ্বনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁর নিরলস প্রচেষ্টা ও প্রজ্ঞার মাধ্যমে বাঙালি জাতিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠা করেছেন। কৃষক-শ্রমিক, তাঁতী, মজুর, গৃহহীন, স্বল্প আয়ের মানুষের সার্বিক উন্নতি হয়েছে। মন্ত্রী বলেন, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার প্রতিটি পাড়ায়, ওয়ার্ডে, গ্রাম ও ইউনিয়নের রাস্তাঘাট পাকা করা হয়েছে। মানুষ স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন যানবাহনের মাধ্যমে অল্প সময়ে অনায়াসে যাতায়াত করতে পারছে। আগে সন্ধ্যার পর যেখানে নীরবতা নেমে আসতো, সেখানে রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে। এমন কোন গ্রাম নেই যেখানে প্রাইমারি স্কুল নেই, প্রত্যেক ইউনিয়নে ডিগ্রী কলেজ করা হয়েছে। রাস্তাঘাট সংস্কার, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির সবকিছুরই উন্নয়ন সাধিত হয়েছে। এর সবকিছুই করে দিয়েছেন বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। মন্ত্রী সকলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান। এর আগে মন্ত্রী সরাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…