সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

রবিদাস ফোরামের ১১দফা দাবী বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি আকর্ষণ : বিআরএফ-নওগাঁ জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

বিরেন রবিদাস, নওগাঁ জেলা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“বাংলাদেশের রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় প্রাণের ১১দফা সময়ের দাবি। সম্প্রতি মধ্যম আয়ের দেশ হওয়ার গৌরবের অংশীদার হতে চায় এদেশের ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠী।ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীও আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জনগোষ্ঠীর উন্নয়নে সরকারী ও বেসরকারী উদ্যোগ জরুরী। রবিদাস জনগোষ্ঠীকে পেছনে ফেলে কখনও বাংলাদেশ এগুতে পারবেনা।” প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ উপরোক্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নওগাঁ জেলা শাখার আয়োজনে কর্মীসভা ২৩ মার্চ ২০১৮ দুপুর ১২টায় নওগাঁ জজকোর্ট সংলগ্ন কোমাইগাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি শ্যামলাল রবিদাস (মাষ্টার)। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, নওগাঁ জেলার সমন্বয়কারী শংকর রঞ্জন সাহা। বিশেষ বক্তার বক্তব্য রাখেন নকুল রবিদাস, ইউপি সদস্য, নিয়ামতপুর ও শুভাকাঙ্খী, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), নওগাঁ জেলা শাখা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ
রবিদাস ফোরাম (বিআরএফ) জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা হিরালাল রবিদাস, সাংগঠনিক সম্পাদক সুজন রবিদাস, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি কালিদাস রবিদাস, সহ সভাপতি নারায়ন রবিদাস।

বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) নওগাঁ জেলা শাখার সভানেত্রী সুচিত্রা রানী রবিদাস, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), নওগাঁ জেলা শাখার সম্মাণিত উপদেষ্টা সুকুমার রবিদাস (পোষ্টমাষ্টার), সহসভাপতি গোপাল রবিদাস, মোহন রবিদাস, সহ সাধারণ সম্পাদক ডাঃ রঘুনাথ রবিদাস (সুমন), সাংগঠনিক সম্পাদক সন্তোষ রবিদাস, আইন ও বিচার বিচার বিষয়ক সম্পাদক জগদীশ রবিদাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক পারুল রানী রবিদাস, আত্রাই উপজেলা শাখার সভাপতি বাবলু রবিদাস, পতœীতলা উপজেলা শাখার সভাপতি রামপদ রবিদাস, সহ সভাপতি নিমাই রবিদাস, সাধারণ সম্পাদক সুমন কুমার রবিদাস, সাংগঠনিক সম্পাদক লক্ষন রবিদাস, বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি হরিপদ রবিদাস, সাংগঠনিক সম্পাদক কমল রবিদাস কাঞ্চন, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বাবুলাল রবিদাস, সহ সভাপতি শম্ভু রবিদাস, সাধারণ সম্পাদক বিমান রবিদাস, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্রনাথ রবিদাস রাঞ্জু, সহ সাধারণ সম্পাদক অশোক বাবলু রবিদাস, সাংগঠনিক সম্পাদক শ্যামল রবিদাস, রবিদাস নেতা শান্ত রবিদাস, ফুলচাঁন রবিদাস।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক বিরেন রবিদাস।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…