সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

রাজধানীতে এমপির গাড়িতে আগুন

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর ব্যক্তিগত গাড়িতে আগুন লেগেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। ওই গাড়িতে ছিলেন তার ছেলে মাহমুদুল হাসান সুমন।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাইকোর্টের সামনের কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় ওই গাড়িতে আগুন লাগে। পরে ফুলবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভান।

কীভাবে আগুন লাগল জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ির সামনের দিকে হাঠৎ আগুন দেখে আমরা দ্রুত নেমে যাই। পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে’।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আহসান বলেন, ‘যান্ত্রিক ত্রু টি থেকে আগুনের সূত্রপাত হয়েছে গাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

 

 

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…