সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

রাজধানীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০, আটক ২৫

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর মৎসভবন এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ২৫ নেতাকর্মীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর উদ্দেশে মৎসভবন মোড়ে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে।

ছাত্রদল নেতাকর্মীরা সরে না গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছুড়েঁ। এসময় ছাত্রদলের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে প্রায় ২৫ নেতাকর্মীকে আটক করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাসুম শান্ত বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সুশৃংখলভাবে মৎসভবন মোড়ে দাড়িয়ে ছিলাম পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর টিয়ারশেল ছোড়ে। এসময় আমাদের প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। এসময় বেশকিছু নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…