সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

রাজশাহীতে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক (ডিএমসি) ছয় নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আবু নাসরাফ (৩১) ও আলাল উদ্দীনের ছেলে ইসারুল ইসলাম মিঠু (৩২)। নিহত আবু নাসরাফ ও ইসারুল ইসলাম মিঠু সম্পর্কে চাচাতো ভাই।
চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ বলেন,  নিহত দুইজনসহ কয়েক জন গরু আনতে সীমান্তের কাছে গেলে বিএসএফ গুলি করে। এতে করে ঘটনাস্থলেই আবু নাসরাফ ও ইসারুল ইসলাম মিঠুর মৃত্যু হয়। বিএসএফ সদস্যরা নিহত আবু নাসরাফের লাশ সীমান্তের ওপারে নিয়ে গেছে।
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার বলেন, নিহত আবু নাসরাফের লাশ ফেরত পেতে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, নিহত ইসারুল ইসলাম মিঠুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হবে। স্থানীয় লোকজন জানান, গোদাগাড়ী ডিএমসি সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের  মর্শিদাবাদ জেলার লালগোলা থানার চর আষাড়িয়াদহ বিএসএফ ক্যাম্প রয়েছে। এই এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীরা বিশেষ পদ্ধতিতে কাটা তারের বেড়া দিয়ে বাংলাদেশে ছোট আকারের গরু পাচার করে থাকে। সূত্র- ইত্তেফাক।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…