সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রাজশাহী-খুলনা রুটে যুক্ত হবে ট্রেনঃ রেলমন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহী-খুলনা রুটে নতুন ট্রেন চালু হওয়ার কথা জানালেন রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন।

শনিবার (২১ মে) পঞ্চগড় এক্সপ্রেস এর যাত্রা পথে ঠাকুরগাঁও এ স্বল্প বিরতিতে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, রাজশাহী থেকে খুলনা রুটে যাত্রীদের নিকট ট্রেনের চাহিদা রয়েছে। যাত্রীদের চাহিদাকে প্রাধন্য দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই রাজশাহী-খুলনা ট্রেন চালু হবে আশা করছি।

পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর বাসিন্দাদের ঢাকা যাত্রাকে পূর্বের তুলনায় সহজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া পূর্বের যে টিকিট সমস্যা ছিল সেটিরও সমাধান হবে বলেন তিনি।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা উদ্বোধন করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…