কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রাষ্ট্রপতি ছাগল চরাতে গেছেন, প্রধানমন্ত্রী বসে আছেন মুদী দোকানে!

বিনোদন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ কাউকে চেঁচিয়ে উঠতে শুনলেন, রাষ্ট্রপতি মাঠে ছাগল চরাতে গেছেন। বিকেলে ফিরবেন। কিংবা প্রধানমন্ত্রী চৌরাস্তার মোড়ে মুদির দোকানে বসে রয়েছেন। শুনে হয়তো আপনার চোখ কপালে উঠবে।
কিন্তু এই দৃশ্য প্রত্যক্ষ করতে হলে আপনাকে যেতে হবে রাজস্থানের বুন্দি জেলার প্রত্যন্ত গ্রাম রামনগরে। সেখানে বসবাস করে কঞ্জর  সমপ্রদায়ের শ’পাঁচেক সদস্য। খুঁজে দেখলে এই গ্রামে কালেক্টর, ম্যাজিস্ট্রেট, আইজি, ডিজি, হাবিলদারেরও হদিস পাওয়া যাবে।
আসল ঘটনা হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কালেক্টর এগুলো তাদের পদ-পদবী না, এগুলো তাদের নাম। নামের এই বাহার সম্পর্কে স্থানীয় এক স্কুল শিক্ষক জানালেন, এই গ্রামের অধিকাংশ মানুষ অশিক্ষিত। বাইরের জগত্ সম্পর্কে তেমন ধারণা নেই তাদের। কিন্তু গ্রাম থেকে বাইরে গিয়ে কোন শব্দ তাদের মনে গেঁথে গেলে ফিরে এসেই সন্তান, নাতি-নাতনিদের নামকরণ করেন সেই অনুযায়ী। কারো কারো নাম তো হাইকোর্ট, অ্যান্ড্রয়েড, সিম কার্ড, মিস কলও পর্যন্ত রয়েছে।
উৎস-আনন্দবাজার।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…