সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইল পৌরসভার রাস্তাগুলো যেন মরনফাঁদ! প্রায়ই ঘটছে দূর্ঘটনা

 

 

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল পৌরসভার রাস্তাগুলো দিন দিন মানুষের মরন ফাঁদে পরিনত হচ্ছে। পৌরসভার ১৮ টি ওয়ার্ডের প্রায় প্রতিটি রাস্তাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে নানারকম দূর্ঘটনা। ২১ মে সোমবার টাঙ্গাইল পৌরসভার ৬ নং ওয়ার্ডের বেবিস্ট্যন্ড রোডে কলেজপাড়া চার রাস্তার মোড়ে কিছু সময়ের ব্যবধানে ঘটে দুটি দূর্ঘটনা। খানা খন্দে ভরা রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন বাসার পানি জমে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তবু জীবন জীবীকার জন্য মানুষকে চলতে হয়। ওই রাস্তা দিয়ে বেলা সাড়ে বারটায় একটি অটো রিক্সা যাওয়ার সময় যাত্রীসহ উল্টে যায়, তার কিছুক্ষন পর আরেকটি রিক্সা উল্টে যায়। অটোর মধ্যে থাকা যাত্রীরা কাদাপানিতে গড়াগড়ি খায় ও আহত হয়। এরমধ্যে চার মাস বয়সের এক শিশুও ছিলো। ওইসময় পথচারী শামসুর রহমান মিলন, আল আমিন খান প্রিন্স ও এহসানুল ইসলাম খান সহ অন্যান্যরা তাদের উদ্ধার করে। এরপর আহতদেও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আশাপাশের মানুষ জানায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষোপ কামনা করছে ভুক্তভোগী টাঙ্গাইলবাসী।

Tangail-er-Road-Accident-3.-(R.K.Menon)-21-May-2017


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…