সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবনে বিদ্যুতায়িত হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আবাসিক ভবন) গ্রীণসিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলেস্কি ভাটজিম (৩৪) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, প্রকল্পের গ্রীণসিটির ৩ নং ভবনের ১৪ তলায় এই রাশিয়ান নাগরিক বসবাস করতেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে প্রতিবেশীদের কেউ ভবনের বাথরুমে ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, ফ্লাটের ডাইনিং এর কমন স্পেসের সাথেই বাথরূম। বাথরূমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিং এর মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…