সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রূপপুর ও পাবনা পুলিশ লাইন মাঠ পরিদর্শনে দুই মন্ত্রী, এমপি, সচিব

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স আজ ঈশ^রদী রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ও পাবনা জেলা পুলিশ লাইন মাঠ পরিদর্শন করেন। আগামিকাল ১৪ জুলাই ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ^রদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফার্স্ট কনক্রিট পোয়ারিং (এফসিডি), ঈশ^রদী-ঢালারচর-পাবনা নতুন রেলওয়ে লাইন স্থাপন ও স্টেশনসহ পাবনা জেলার ৪৯টি প্রকল্প স্থাপনা উদ্বোধন করবেন এবং পাবনা পুলিশ লাইন মাঠে এক জনসভায় ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর পাবনা সফরকে সাফল্যম-িত করতে সার্বক্ষণিক সকাল সন্ধ্যা তদারকি চালিয়ে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী পাবনা-৪ আসনের এমপি ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিয়াদুল কবীর ও সংশ্লিষ্ট ভূমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এসময় মন্ত্রীদের পাশে ছিলেন।

বার্তা প্রেরক-মো: রেজুয়ান খান, জনসংযোগ কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…