সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

রূপার মাগফেরাত কামনায় মহিলা আ. লীগের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখার বড় মেয়ে পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সুজানা রূপার রুহের মাগফেরাত কামনায় পাবনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উক্ত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে মরহুমা কাজী সুজানা রূপার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি মুঠোফোনে জানান, মহামারি করোনার জন্য আমরা ছোট পরিসরে মরহুমা কাজী সুজানা রূপার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। সার্বিক পরিস্থিতি ভালো হলে আমরা বড় পরিসরে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করবো।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…