সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে ইয়াবাসহ তিন জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব। সূত্র জানায়, আজ ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরা দুর্গা মন্দিরসংলগ্ন বটগাছ তলা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের উত্তর বালুবাড়ী এলাকার আলতাফ হোসেনের ছেলে লতিফুল হোসেন (৩২), বড়বন্দর এলাকার পান্নু খা’র ছেলে দুলাল হোসেন (২৭) ও বালুয়াডাঙ্গা এলাকার বাদল আলীর ছেলে রায়হান আলী (২০)। দিনাজপুর র‌্যাবের অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাবুরা দুর্গা মন্দির বটগাছ তলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিদের কোতয়ালী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…