সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বীরগঞ্জে চাচীর হাতে লম্পট ভাতিজার গোপানাঙ্গ কর্তন

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের বীরগঞ্জে বলাৎকারের সময় এরশাদ (২৮) নামের লম্পট ভাতিজার গোপনাঙ্গ কেটে নিয়েছে তার আপন চাচী।
গত ৩ মে শনিবার রাতে শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গড়ফতু গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, লম্পট এরশাদ শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গড়ফতু গ্রামের শুকুর আলী ছেলে।
লম্পট এরশাদের চাচী  বলেন, বেশ কিছুদিন ধরে ভাতিজা এরশাদ আলী বিভিন্ন ভাবে আমাকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি আমি পরিবারে সকলকে এবং এরশাদের স্ত্রী, মা ও বাবাকে জানাই। কিন্তু কোন প্রতিকার না পেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করি। এতে কোন প্রতিকার পাইনি। গত শনিবার গভীর রাতে ঘরের দরজা রশি কেটে আমার শয়ন কক্ষে প্রবেশ করে এবং আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমি ঘরে রক্ষিত চাকু দিয়ে তার লিঙ্গ কেটে দেই। ঘটনার পর রবিবার সকালে আমি নিজেই গিয়ে শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিনকে বিষয়টি অবহিত করি।
তবে অভিযুক্ত এরশাদ আলীকে চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসাপাতেল নিয়ে যাওয়ায় পরিবারে লোকজন তার সাথে থাকার কারণে এ ব্যাপারে তাদের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, দুই সন্তানের জনক লম্পট এরশাদ আলীর লালসার স্বীকার তার আপন চাচার স্ত্রী। চাচা মানসিক ভাবে অসুস্থ্য থাকার সুযোগ পেয়ে তার চাচীর উপর কু-নজর পড়ে । রাতে সে নিজে চাচীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় লালসার স্বীকার দুই সন্তানের জননী মহিলাটি ক্ষিপ্ত হয়ে এঘটনা ঘটিয়েছে।
রবিবার সকালে মহিলা আমাকে নিজেই এসে বিষয়টি অবহিত করে। এর আগে লম্পট এরশাদের বিরুদ্ধে অনেকবার বিচার সালিশ করা হলেও তার সুমতি হয়নি। তার বিরুদ্ধে এলাকায় এ ধরণের অনেক অভিযোগ রয়েছে। আজকের ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। পুলিশ এ ব্যাপারে খোজ খবর রাখছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…