সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সম্পাদকীয়

লার্ন এন্ড লিভ স্কুলের শিশুদের চড়ুইভাতি

লার্ন এন্ড লিভ স্কুলের শিশুদের চড়ুইভাতি

-ফরিদা ইয়সমিন জেসি

আয় তবে সহ চরি,হাতে হাতে ধরি ধরি,নাচিবো গিড়িগিড়ি, গাহিবো গান।।

আহা কতইনা মধুর সময় কাটলো আমাদের লার্ন এন্ড লিভ স্কুলের শিশুদের। পথের ধারের স্বজনদেরকে সাথে নিয়ে ওরা গেলো চড়ুইভাতিতে। আধুনিক নগরের আলাদিন পার্কে।
শিকল পিঞ্জিরা খোলা পাখিদের মত ওরা উড়ে উড়ে ঘোরে বেড়ালো পাখা মেলে আসমানে।
জেনো প্রাচীন গল্পের মত স্বপ্ন ডিঙায় চড়ে এলো ওরা রাজা মহারাজাদের দেশে। মাটি কাদায় ধূসর ছিলো যে কাপড়, জাদুর কাঠির দারা বদলে দেয়া হলো তাদেরকে সফেদ সাদা পোশাকে, বাবুদের ছেলেদের মত ওরাও চড়লো রেলগাড়ি ঘোড়ার চর্কি. নাগরদোলা ,
আর নানা রং এর গাড়িতে।

এ জেনো রুপকথার দেশ। কখনো দেখেনি চোখে এমন খুশির মেলা। এমন অপুর্ব বৈভব।
ভোজনেও ছিলো সেদিন রাজভোগ এর আয়োজন। ঘিয়ে মাখানো মুরগীর রান আর কাটলেটের এর সাথে ছিলো হায়দারাবাদি বিরিয়ানি। নির্ঘুম সপ্ন বোধহয় একেই বলে। প্রান ভরে উপভোগ করে এক টুকরা সুখ বুকে ধারন করে ফিরে গেলো তারা আপন আংগিনায়।

বি:দ্র: এই শিশুদের জন্যে স্পন্সর করেছে জাহাঙ্গীরনগর এর কয়েকটি ছোট ভাই ও আমরা। আমার বলতে লজ্জা নেই যে আমাদের ছোট্ট সামর্থের কারনে আমরা এদের মুখের হাসির জন্যে আপনারদের কাছে সাহায্য কামনা করি। আপনারা আমাদের পাশে থাকলে অনেকদুর এগিয়ে যাওয়া সম্ভব। থাকবেন কি?

আরও পড়ুন

সম্পাদকীয়

শাহ মোহাম্মদ ইমরান এর লেখা- বিচার চাই

বিচার চাই -শাহ মোহাম্মদ ইমরান প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরবার পথে ধানমন্ডি বয়েজ স্কুলের দেয়ালে আকা গ্রাফিতিতে মুগ্ধকে দেখি “ পানি লাগবে পানি”। আমি জানি মুগ্ধ শ…

সম্পাদকীয়

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান

রাজনীতিবিদদের ক্লান্তি নেই -শাহ মুহাম্মাদ ইমরান খবরের কাগজে দেখলাম পুরুষদের ১০০ মিটারে দৌড়ে বিশ্বের সেরা স্প্রিন্টার, উসাইন বোল্ট অসুস্থ। বিশ্বের দ্রুততম মানুষ…

সম্পাদকীয়

জন্ম ১৯৮১ সালে, অথচ দাবি—বাবা মুক্তিযুদ্ধে শহীদ; ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস…