সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

শহীদদের শ্রদ্ধা জানাতে এসে প্রান হারালো ইউপি সদস্য

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে প্রান হারালো ইউপি সদস্য মজিদ ভান্ডারী (৬৫) ৷  সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আজ বুধবার সকালে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে এই ঘটনা ঘটে।

মজিদ ভান্ডারী উপজেলার গৌরাঙ্গী (উত্তর পাড়া) গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা যায়,আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুহিন আব্দুল্লাহ এর নেতৃত্বে ভোরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় মজিদ ভান্ডারী বুকে ব্যথা অনুভব করেন এবং শহীদবেদীতেই পরে যায়। পরে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে দায়িত্বে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুহিন আব্দুল্লাহ, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার রহমান শাহজাহানসহ অনেকে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ ও গভীর শোক প্রকাশ করেছে। এ মৃত্যুতে মরহুমের গ্রামের বাড়িতে এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


 

 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…