সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত “বীরত্ব অবিনশ্বর” এ পুষ্পস্তবক অর্পন

সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ২৫/০৩/১৮ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার জনাব জিহাদুল কবির, পিপিএম মহোদয়ের উদ্যোগে ও তত্ত্বাবধানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী “বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা” অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১১.০০ ঘটিকায় পাবনা থানাধীন বালিয়াহালটে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত “বীরত্ব অবিনশ্বর” এ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পরবর্তীতে ১১.৩০ মিনিটে পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল এর নামানুসারে পুলিশ লাইন্সে অবস্থিত অডিটরিয়ামের নামফলক উন্মোচন করা হয়।পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ মু্ক্তিযোদ্ধা পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে তাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক, প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীসহ জেলার অন্যান্য উর্ধ্বতন অফিসারগণ। সবশেষে তাদের নিয়ে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…