সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

শাকিবের পুরস্কার গ্রহণ করলেন অপু

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে আয়োজিত ‘এটিএন বাংলা পারফর্ম্যান্স  অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ‘রাজনীতি’ ছবিতে অনবদ্য অভিনয় করার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শাকিব খানকে নির্বাচিত করা হয় সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে। কিন্তু শাকিব দেশের বাইরে থাকায় তার পুরস্কার গ্রহণ করেন অপু বিশ্বাস।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘শাকিবকে নিয়ে আমি সুখে থাকতে চাই। আমাদের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা একসঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাদের চলচ্চিত্রগুলো দর্শককে হলমুখি করতে পেরেছিল। অন্তত চলচ্চিত্র ইন্ডাস্ট্রির স্বার্থে আমাদের এক হয়ে যাওয়া উচিত।’
অপু আরও বলেন, ‘শাকিব অনেক ভালো একজন অভিনেতা, তা বলার অপেক্ষা রাখে না। সে তার কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে। আমি চাই, শাকিব আরও ভালো করুক।’ তথ্য-ইত্তেফাক।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…