সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

শার্টের পিছনে এই বোতামটি কেন থাকে?

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একটা সময় শার্টের পিছনে একটি বোতাম রাখা হত। এটা আমরা অনেকেই খেয়াল করেছি। কেউ অমন শার্ট পরেছিও।

কালের বির্বতনে হয় তো এখন আর শার্টের পিছনের দিকটাতে বোতামটি আর আগের মত রাখা হয় না। তবে কোন কোন শার্টে এখনও দেখা যায়।

আর সে বোতামটি কেন রাখা হত, জানেন? অনেকেই হয় তো ভেবে থাকতে পারেন, এটি নিছক ফ্যাশন করার জন্য রাখা হত। কিংবা কেউ ভাবেত পারেন এটির কারণে শার্টটি টেকসই হত। আসলেই কি তাই? না। ব্যাপারটা তা নয়।

প্রথমেই বলে রাখা যাক, ওয়ারড্রোব এবং হ্যাঙার বস্তু দু’টি কিন্তু মানুষ ব্যবহার করতে শুরু করেছে অনেক পরে। ফ্যাশন যত বেড়েছে, ততই বেড়েছে পোশাকের বহর। সেই পোশাক রাখতেই ওয়ারড্রোব এবং হ্যাঙারের আগমন।

কিন্তু তার আগে পোশাক রাখা হত কীভাবে? বিশেষ করে কুঁচকে যাওয়ার হাত থেকে পোশাককে বাঁচাতে কী করা হত?

দেওয়ালে সাঁটানো পেরেক-জাতীয় কিছু একটার সঙ্গে সেই পোশাকটি ঝুলিয়ে রাখার রেওয়াজ ছিল। বিশেষ করে শার্টের ক্ষেত্রে এই নিয়ম চালু ছিল।

১৯৬০ সালে আমেরিকায় শার্টের পিছনে এই ধরনের ‘‘লুপ’’ দেওয়ার চল শুরু হয়। কলারে একটি বোতামও দেওয়া হয়েছিল, নাম হয় ‘‘অক্সফোর্ড বাট্‌ন’’।

এর পরেই ভাইরাল হয়ে যায় এই ফ্যাশন। নাম পাল্টে হয়ে যায় ‘‘লকার লুপ’’। এর পরে ‘‘ফেয়ারি লুপ’’, ‘‘ফ্যাগ ট্যাগ’’ বা ‘‘ফ্রুট লুপ’’ নামেও এর পরিচিতি ঘটে। এই ‘‘লুপ’’ দিয়েই জামা ঝুলিয়ে রাখা চল ছিল।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…