সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে কাঁদলেন খালেদা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেগম খালেদা জিয়ার কাঁদলেন তার প্রিয় বান্ধবী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যু সংবাদ শুনে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ মৃত্যুবরণ করেন। শাহনাজ রহমতুল্লাহ ছিলেন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ বান্ধবীদের অন্যতম। বিএনপির দলীয় সঙ্গীত, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ গানটি শাহনাজ রহমতুল্লাহর গাওয়া।

ব্যক্তিগত জীবনেও তাদের দু’জনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিলো। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে শাহনাজ রহমতুল্লাহর নিয়মিত যাতায়াত ছিলো। শাহনাজ রহমতুল্লাহর স্বামী সেনাবাহিনীতে ছিলেন, সেই সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিলো বলে জানা যায়।

গতকাল রাতেই শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুর খবর পান খালেদা জিয়া। এটা শুনেই তিনি কান্নায় ভেঙে পড়েন। কারাসূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, খালেদা জিয়া তার প্রিয় বান্ধবীর কথা স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পরেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…