সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পরীক্ষায় নকল করতে না দেয়ায় পাবনা সরকারি কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় মামলা ; এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শিক্ষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে কলেজ অধ্যক্ষ এস এম আব্দুল কুদ্দুস বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করা হয়। আর মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামী সজল ইসলাম ও শাফিন শেখ কে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে পরীক্ষায় নকল করতে না দেয়ায় গত ১২ মে কলেজ থেকে বাসায় ফেরার পথে কলেজের গেটে শিক্ষক মাসুদুর রহমানকে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। হামলার ঘটনা ভিন্নখাতে নিতে উল্টো ওই শিক্ষকের বিরুদ্ধে আনা হয় ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ। হামলার ভিডিও ফুটেজে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন জুন্নুনকে দেখা গেলেও অজ্ঞাত কারণে মামলায় তাকে আসামী করা হয়নি। অপরদিকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দাবি করেন এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। তবে জেলা ছাত্রলীগ এ সংক্রান্ত কোন প্রেস বিজ্ঞপ্তি দেয়নি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…