সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধান শিক্ষক ছুরিকাহত-গ্রেফতার ১

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আজ শনিবার সকালে এক প্রধান শিক্ষক নিজ স্কুল গেটে প্রতিপক্ষের হাতে ছুরিকাহত হয়েছেন। আহত প্রধান শিক্ষকের নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

থানা পুলিশ জানায়, বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতা হানির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলা নিয়ে বড়শিলা হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্র্নিং বডির সভাপতি হারুন অর রশীদ তালুকদারের সাথে বিরোধ চলছিল। সম্প্রতি পুলিশ ওই মামলায় আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করলে ক্ষোভের সঞ্চার হয়। এর জের ধরে আজ শনিবার সকালে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের উপর প্রতিপক্ষের লোকজন রামদা, ছুরি ও রড নিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াদ আলী নামক এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…