সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

শরীয়তপুরে শিশু ধর্ষণে কিশোরের জবানবন্দি।

শরীয়তপুর প্রতিনিধি ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের নড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক এক কিশোরকে জবানবন্দির পর কারাগারে পাঠিয়েছে আদালত।

নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে সোমবার তাকে হাজির করা হয়।

ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের পর বিচারক মো. মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নির্যাতনের শিকার শিশুটির পরিবারের সদস্যরা জানান, শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়িয়ার জপসা ইউনিয়নে গত শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় দুই কিশোর শিশুটিকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকায় পাঠানো হয়।

ওসি ইকরাম জানান, শিশুটির মা বাদী হয়ে রোববার নড়িয়া থানায় দুই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই দিনই এক কিশোর ও অপর আরেক কিশোরের মাকে আটক করে পুলিশ।

ওই নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…