সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

শেখ হাসিনা নামটাই শুধু নয়, তিনি মন থেকেও সুন্দর: সালমান (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলিউড সুপারস্টার সালমান খান বলেছেন, শেখ হাসিনা নামটাই শুধু সুন্দর নয়, তিনি নামের মতোই মন থেকেও সুন্দর। দেখতেও সুন্দর। পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনা‌-জিকে অনেক ভালোবাসেন বলেই তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরাও আপনাকে ভালোবাসি। সালমানের মুখে এমন স্বভঙ্গিমায় প্রশংসা শুনে গ্যালারিতে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাসতে থাকেন।

গতকাল রাতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্স শেষে মঞ্চে দাঁড়িয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন সালমান খান।

এর আগে, সন্ধ্যায় ৬টা ৫৫ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পারফরম্যান্স শেষে সালমান খান দর্শকদের উদ্দেশে বাংলায় বলেন, কেমন আছেন? আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলিউড সুপারস্টার।

এদিন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা জন্মশতবার্ষিকী। তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশের জাতির পিতা। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-জিকে অনেক ভালোবাসি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি সকল দেশবাসীকে স্বাগত জানাই।

এরপর সালমান খান কথা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। তিনি বলেন, আমি আসার আগে বাবাকে যখন বললাম বাংলাদেশ যাচ্ছি, তখন বাবা আমাকে বললেন, আমি যেন স্টেজে একজন মানুষের নাম অবশ্যই বলি। তিনি হলেন কবি নজরুল ইসলাম। আমার বাবা কাজী নজরুল ইসলামের অনেক বড় একজন ভক্ত। নজরুল ইসলামের অনেক কবিতা আমার বাবা পড়েছেন।

সবশেষে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ একসঙ্গে বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এ সময় মাঠে উপস্থিত দর্শকরাও তাদের সঙ্গে চিৎকার করে বলে উঠেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

https://youtu.be/qvCIgzIuD8g

আরও পড়ুন

অন্যান্য

মসজিদে সুমধুর কণ্ঠে আজান দিচ্ছেন ওয়ারফেজের মূল কণ্ঠশিল্পী পলাশ। (ভিডিও)

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের মূল ভোকালিস্ট পলাশের কণ্ঠে সুমধুর আজান ফেসবুকে ভাইরাল হয়েছে। আজানের ভিডিওটি পলাশ নূর নিজেই ত…

অন্যান্য

দৈনিক সংগ্রামের অফিসে ভাঙচুর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ বলার প্রতিবাদে দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসের ভেতরে ভাঙ…

অন্যান্য

প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড সুপারস্টার…