সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় পুত্রবধুর নির্যাতনে বৃদ্ধ শ্বাশুড়ী গুরুতর আহত

 

 

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় পুত্রবধুর অমানবিক নির্যাতনে শ্বাশুড়ী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের পশ্চিম হাসিমপুর গ্রামের বাবুপাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, নির্যাতিত বৃদ্ধা বাবুপাড়ার অন্তর্গত পন্ডিত পাড়ার মৃত অতুল চন্দ্রের স্ত্রী। বিধবার ৫ ছেলে ও এক মেয়ে। বিধবার ৩য় ছেলে হরিপদ জানান, ৭ মে বুধবার দূপুর ১২ ঘটিকার দিকে প্রতিবেশীর টিভি কেনাকে কেন্দ্র করে ২য় ছেলে পরেশ(৩৪) এর স্ত্রী  ছবি রানী উসকানিমূলক কথা বললে তর্ক বিতর্ক শুরু হয়। এতে বৃদ্ধ শ্বাশুড়ী তার পুত্রবধুকে শাসন করে চুপ থাকতে বলে। শ্বাশুড়ীর কথায় পুত্রবধু ছবি রানী ক্ষিপ্ত হয়ে শ্বাশুড়ীর ওপর চড়াও হয় এবং বাঁশের বাতা দিয়ে নির্মম ভাবে তার শ্বাশুড়ীকে প্রহার শুরু করে। এ সময় বৃদ্ধার ছোট ছেলে বীরেন আটকানোর চেষ্টা করে। কিন্তু পুত্রবধু ছবি মারমুখি থাকায় এবং মহিলা হওয়ার কারনে সে মার আটকাতে ব্যর্থ হয়। অপরদিকে ছবি রানীর স্বামী, বৃদ্ধার ২য় ছেলে পরেশ চন্দ্র  ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সে কোন শাসন-বারন, কিংবা বাধা প্রদান করেনি। বরং সে তার বউকে উৎসাহ দেয় আরো মারতে। এক পর্যায়ে ছবি রানী তার শ্বাশুড়ীর চোখে সজোরে ঘুষি মারে। এতে শ্বাশুড়ীর শরীরে আঘাতের চিহ্ন ফুটে ওঠে এবং চোখ ফুলে যায়। বৃদ্ধা অসহায় বলে হাসপাতালে ভর্তি হতে পারেনি।

বৃদ্ধার বাকি ছেলেরা সুষ্ঠ বিচারের জন্য এলাকার গণ্যমান্য ব্যাক্তির কাছে ছুটছে। ৭ মে রাতে বৃদ্ধার ছেলে হরিপদ জানান, ইতিমধ্যে ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলা করবে কিনা ৮ মে সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…