সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

 নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলায় ট্রাক্টরের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মিলন ইসলাম  । নিহত মিলন জেলা শহরের পশ্চিম কুখাপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে।
রোববার দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের দাড়োয়ানী টেক্সটাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দাড়োয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন বিজিবির ৫৬ ব্যাটালিয়ানের সদর দফতরে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন মিলন। দুপুরে সেখান থেকে মিলিন সাইকেলে করে নাস্তা করার জন্য স্থানীয় বাজারে যাচ্ছিল। এসময় পেছন থেকে আসা একটি ইটবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন,  ট্রাক্টরটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে আটক করা সম্ভব হয়নি।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…