সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুরে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত।।

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে নির্মানাধীন ৮তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ ১৬ জুলাই রোববার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আজ সকাল বেলা প্রতিদিনের মত নির্মানাধীন ভবনটিতে সাটারিং- এর কাজ করার সময় হঠাৎ ৩ শ্রমিক ভবনের ৫তলা ছাদের উপর থেকে পড়ে গুরুতর আহত হয়। আহত শ্রমিকদের পরিচয়ে জানা যায়, রফিক (১৮) সদর উপজেলা হরিরামপুর গ্রামের মাইনুদ্দিনের ছেলে, একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে রাকিব (১৮) ও নশিপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে রুবেল (২০)।  স্থানীয়রা আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক জানান আহত শ্রমিকদের মধ্যে রফিকের অবস্থা আশঙ্কাজনক। নির্মাণরত ভবনে কোন ধরনের সিফটিনেট ব্যবহার ছাড়াই শ্রমিকরা প্রতিদিন কাজ করতো। এ কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…