সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সকলের হাত পরিচ্ছন্ন থাক শ্লোগানে’ টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যকে সমানে নিয়ে টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের যৌথ আয়োজনে এ র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও উন্নয়নকর্মীরা অংশ নেয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মো. শরীফ হোসেন খান প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…