সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণসভা

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণসভা মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন-কুকুর,বিড়াল, শিয়াল, বেজী এবং বানরের কামড় কিংবা আচঁড় থেকে সৃষ্ট জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এ রোগে মৃত্যু হার শতভাগ। পৃথিবীতে প্রতি ১০ মিনিটে ১জন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। এর হাত থেকে বাচঁতে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে দেশের ৬৩টি জেলা সদর পৌরসভা ও ৯টি সিটি কর্পোরেশন এবং ২২টি জেলার সকল উপজেলায় এ পর্যন্ত ৮ লাখ ১৫ হাজার কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সংক্রামক রোগ নিয়ন্ত্রক(সিডিপি)’র কনসালটেন্ট ডা. রাশেদ আলী শাহ্, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওকিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…