সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মেরে আহত

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় গত কাল সোমবার বিকেলে স্কুল ছাত্রী মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছে বাবা নাসির উদ্দিন (৪৮)। নাসির উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার কে.জি.কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটির পর প্রায়ই বাড়ি ফেরার পথে ওই এলাকার বখাটে মোস্তফাসহ তার সঙ্গীরা উত্ত্যক্ত করতো। ওই স্কুল ছাত্রী এ ঘটনা পরিবারের লোকজনকে জানালে বাবা নাছির উদ্দিন ওই বখাটেদের শাসাতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মিয়া বলেন, ঘটনাটি খুই দুঃখ জনক। এ বিষয়ে স্কুল পরিচালনা পর্ষদের মিটিং করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…