সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে সরকারের ১০ বছরের উন্নয়ন প্রচারে এমপি অনুপম শাজাহানের বিশাল জন সমাবেশ

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়ন প্রচারে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বুধবার বিকালে স্থানীয় মুখরতা ফোয়ারা চত্ত্বরে এমপি অনুপম শাহজাহানের বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জন সমাবেশে স্থানীয় এমপি অনুপম শাহজাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন বর্তমানে শেখ হাসিনার অধিনে আওয়ামী লীগ সরকার বিগত ১০ বছরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ কর্ম করেছে। আওয়ামী-লীগ সভানেত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। তাঁর নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকার রেকর্ড পরিমান দেশের উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল-০৮ বাসাইল-সখীপুরের রাস্তা ঘাঁট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দিরের উন্নয়নসহ প্রায় ৮’শ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে বলে জানান।আগামী নির্বাচন দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষার নির্বাচন। তাই এ নির্বাচনে জনসমর্থনের ভিত্তিতে তাকে আবারও মনোনয়ন দিলে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার ‘বিজয়’ এনে দিতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জন সমাবেশে সখীপুর উপজেলা আওয়া লীগের সহ-সভাপতি সখীপুর পিএম পাইলট বালক স্কুল কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, রুমা খান, আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, বাসাইল পৌরসভার মেয়র আবদুর রহিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরিফ পান্না, উপজেলা কৃষক লীগের সভাপতি হতেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…