সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় দুই যুবক আটক

আনোয়ার পাশা, সখীপুর (টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের লাঠি পেটায় বাবা আহত হওয়ার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই মেয়ের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চার জনের নামে থানায় মামলা করেছে। উপজেলার কীর্ত্তন খোলা উত্তর পাড়া এলাকা থেকে মোস্তফা (২৪) ও আলহাজ (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে উপজেলার কীর্ত্তন খোলার এলাকাবাসী।

আহত নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি আছে। সোমবার বিকেলে উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোস্তফা ও আলহাজ নামের দুই যুবকসহ চারজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে।এ ঘটনা বাড়িতে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। এ সময় বখাটেদের লাঠি পেটায় আহত হন ওই ছাত্রীর বাবা নাসির উদ্দিন।স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুই জনকে আটক করা হয়েছে। বাকী দুইজনকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…