সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে গত দুই দিন অনশন শুরু করেছেন এক তরুণী। বুধবার বিকেল থেকে তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা চৌরাস্তা গ্রামের শামসুল হক মধু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী প্রেমিক আনোয়ার হোসেনের বাড়িতে এ অনশন শুরু করেন। এদিকে ওই তরুণীর বাড়িতে আসার খবর পেয়ে প্রেমিক আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে।

জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক তরুণীর মুঠোফোনের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ওই তরুণী জানান, প্রেমের সূত্রে গত এক বছর আগে তারা কাবিন রেজিস্ট্রিমূলে বিয়েও করেন। তবে এ বিয়ে মুঠোফোনের মাধ্যমে হলেও গত ৩ সেপ্টেম্বর প্রেমিক আনোয়ার হোসেন মালয়েশিয়া থেকে দেশে এসে কাজী অফিসে নিজে ওই কাবিনে সাক্ষর করেন। পরে ঢাকায় তাদের বাসায় ৫দিন অবস্থানের পর কিছু না বলেই উধাও হয়ে যায় আর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

ওই তরুণী সাংবাদিকদের আরও বলেন, অনেক খোঁজে বাড়িতে আসায় আনোয়ারের স্ত্রী ও অন্যরা তাকে ব্যাপক মারপিট করেছেন। শরীরের বিভিন্ন অঙ্গে মারপিটের আঘাতের চিহ্নও সাংবাদিকদের দেখান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, তিনি ওই বাড়িতে গিয়ে অনশনরত তরুণীর সাথে কথা বলেছেন। সার্বিক বিষয়াদি তাকে ওই তরুণী অবগত করলেও প্রেমিক আনোয়ার হোসেন সটকে পড়ায় কোনো সিদ্ধান্তের কথা এখনোও বলা যাচ্ছে না। এদিকে ওই তরুণী তার দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…