সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সখীপুরে হেরোইন মাদকসহ নারী ইউপি সদস্য আটক

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামের এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সানোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে আটক করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকালে তার কাছ থেকে হেরোইনসহ মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছে বলেও তিনি জানান। এর আগে গত শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…