সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

০১টি বিদেশী রিভালবার, ০১ টি শাটারগান ও ০৪ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অদ্য ২১ ডিসেম্বর ২০১৯ তারিখ ১৭.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন ভাঁড়ারা ইউনিয়নের চর বলোরামপুর এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আবুল কাশেম (৪০), পিতা- মৃত রমজান মোল্লা, সাং-পীরপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক তার নিকট হতে অবৈধ অস্ত্র ০১ (এক) টি বিদেশী রিভলবার, ০১ (এক) টি শাটারগান ও ০৪ (চার) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য ধৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে চর বলোরামপুরসহ পীরপুর এলাকার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। এছাড়াও সে অত্র এলাকার দুধের খামারের মালিকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়মিত ভাবে চাঁদা আদায় করত।

ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…