সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সরকারি এডওয়ার্ড কলেজে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

আর কে আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হূমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. এ.কে.এম. শওকত আলী খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবশিত নাগ, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অব.) একেএম মির্জা শহিদুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি মাহবুব-উল আলম মুকুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহিদ মো. ইব্রাহীম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আমিরুল ইসলাম, প্রফেসর আ. দায়েন, শাহনেওয়াজ সালাম, পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, সাবেক ছাত্রনেতা এ্যাড. তৌফিক ইমাম, ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সরকারি সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতীর মঙ্গল কামনা মোনাজাত করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…