সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ; পাবনায় ৮ জন আটক

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে পাবনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে পরীক্ষা শুরুর পর গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের শুভ ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪ জন বহিরাগত যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ডিভাইস সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো পাবনার সাঁথিয়ার শাকিব উদ্দিন, আব্দুস সোবাহান,
চাটমোহরের আনোয়ার হোসেন ও সানাউল্লাহ সানি।

অপরদিকে, পরীক্ষা চলাকালে সরকারি এডওয়ার্ড কলেজ কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে অসুদাপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে আটক করা হয়।

এ আটক অভিযানে নেতৃত্বদেন পাবনার (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক, শাফিউল ইসলাম।

উল্লেখ্য, পাবনা জেলার ৬২টি কেন্দ্রে মোট ৫১ হাজার ২৩১ জন পরীক্ষার্থী সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…