সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় প্রিয়া টিউটোরিয়ালের সাফল্য

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাবনা জেলা স্কুলে ২০১৮ সালের ভর্তি পরীক্ষায় প্রিয়া টিউটোরিয়াল থেকে অংশগ্রহণকারী ৭২জন শিক্ষার্থীদের মধ্যে ৪২জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় শহরের লক্ষ্মী সাগর সংলগ্ন প্রিয়া টিউটোরিয়ালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্যকালে প্রিয়া টিউটোরিয়ালের পরিচালক আইরিন পারভীন জানান, আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করিনি, শিক্ষার্থীদের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ ও শিক্ষার মাধ্যমে পাঠদানের চেষ্টা করেছি।

প্রতিষ্ঠানের উপদেস্টা মো. আব্দুল মোতালেব বলেন, এ অবিস্মরণীয় ফলাফলে আমরা আনন্দিত। তিনি শিক্ষার্থীদের আগামীদিনের পরীক্ষাগুলোতে আরো ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই সাফল্য শুধুমাত্র আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের যত্নের কারণে সম্ভব হয়েছে।

অনুষ্ঠান সঞ্চলনা করেন আবুল কালাম আজাদ। এসময় এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, মো. খালেদ হোসেন, মো. রানা, মো. জাহিদ হোসেন, প্রিন্সসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…