সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ চলতি মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, চলতি অর্থবছরের সরকারের সকল প্রকল্প চলতি জুন মাসে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, শুধুমাত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষ করেই সরকারের উন্নয়ন কাজে আপনারা মনোনিবেশ করবেন। যত পেন্ডিং কাজ আছে দ্রুত এ মাসের মধ্যেই শেষ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে অযথা অপচয় যেন না হয়। তিনি সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আজ সকালে ঈশ^রদী ও আটঘরিয়ায় সুধীজন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের একটি লক্ষ্য বা ভিশন রয়েছে। উন্নত বাংলাদেশ গড়ার। শুধু মুখে নয়, কাজের মাধ্যমে আমাদের পরিচয় হবে। সকলের চেষ্টায় অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তিনি আগামি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সকলকে সামিল থাকারও আহ্বান জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…