সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

সাংবাদিকতায় নদীতে কুমিড় থাকা সত্বেও বাধা পেরিয়ে সাতরে পাড়ে উঠতে হবে-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশ বরেণ্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,
সাংবাদিকতায় প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ঝুঁকি এবং চাপ কে বাস্তবতায় মেনে নিয়ে সাহসীকতার সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন,নদীতে কুমিড় থাকা সত্বেও বাধা পেরিয়ে সাতরে পাড়ে উঠতে হবে।
শনিবার রাত সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যয় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, জ্ঞানহীন সাংবাদিকতা গণতন্ত্রেও জন্য কখনও কল্যাণ বয়ে আনে না। সাধারণত কোন সরকার গণমাধ্যমকে সংকুচিত করতে চাই। এ ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী স্বর্তফুত বিকাশে বিশ্বাস করেন। তিনি সাংবাদিক বান্ধব বলে সাংবাদিকদের কল্যাণে নিজ উদ্যেগে ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন বিএফইউজে’র মহা সচিব শাবান মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাংবাদিক মহিউদ্দিন, সাংবাদিক আব্দুল মতীন খান,পাবনা প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সহ সভাপতি আখতারুজ্জামান আখতার।
এ সময় স্বাগত বক্তব্যদেন, সাংবাদিক ও কলাম লেখক হাবিবুর রহমান স্বপন পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নরেশ মধু,পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক রাজিউর রহমান রুমী । এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…