সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

সাংবাদিক উৎপল দাস নিখোঁজ, থানায় জিডি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। ওই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় রোববার মতিঝিল থানায় সাধারণ ডায়েরী করেছে পূর্বপশ্চিম কর্তৃপক্ষ।

উৎপল দাস (২৯) নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের পুত্র। তিনি রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।

পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন জানান, গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল দাস। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার ব্যবহৃত দুইটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন তার স্বজন ও সহকর্মীরা। উৎপল দাসের সন্ধান চেয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-১৬২৫, তাং-২২/১০/১৭ইং।

মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানি জানান, সাংবাদিক উৎপল দাসের খোঁজে পুলিশ কাজ শুরু করেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত করছি। বিভিন্ন পর্যায়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

তথ্য-পূর্বপশ্চিম বিডি ডটকম।

 

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…